ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন। এক ভিডিওতে ইউক্রেনের প্রতিনিধিদের সম্মেলনে কক্ষে প্রবেশ করতে দেখা গেছে।

এই সম্মেলন কক্ষে রুশ প্রতিনিধিদেরও দেখা যায়। শুরুতে দুই দলের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে হাত মেলান। ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে জানান, রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়।

লাভরভ কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেন, ইউক্রেনের প্রতিনিধিরা ইচ্ছাকৃতভাবেই আলোচনায় বসতে দেরি করেছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেনের সরকার পশ্চিমাদের পুতুল সরকার।

দ্বিতী দফার আলোচনায় ইউক্রেনের ফোকাস থাকবে, তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।