ফুলবাড়ীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফুলবাড়ীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্টিত হয়েছে ।

বৃহস্পতিবার ৩ মার্চ সন্ধ্যায় নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ওসি ফজলুর রহমান। এসময় তিনি বলেন, ফুলবাড়ী উপজেলার সাথে দীর্ঘ ভারতীয় সীমান্ত এলাকা থাকায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

আমরা জেলা পুলিশের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সহ সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ, রতিকান্ত রায়, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য জয়কান্তসহ উপজেলা প্রেস ক্লাবে অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।