× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে গত ২৪ ঘন্টায় ১৯জন ডেঙ্গু রোগী ভর্তি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
ডেঙ্গু রোগী ভর্তি

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার ৫টি সরকারি হাসপাতালে ৪৪জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ২৭জন ভর্তি রয়েছে যশোর জেনারেল হাসপাতালে।

যশোরের সিভিল সার্জন অফিসের তথ্য মতে, অদ্যবধি ১৮৩জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪৪জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ২৭জন, অভায়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, কেশবপুরে ৪জন, চৌগাছায় ৮জন ও মনিরামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। একইসাথে ডেঙ্গু থেকে রক্ষা পেতে সকলকে সর্তক থাকতে পরামর্শ দিয়েছেন। এদিকে সিভিল সার্জন ও জেলা প্রশাসনের উদ্যেগে ডেঙ্গুর প্রকোপ রোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..