আয়কর দিতে সকলকে উৎসাহী হতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আহবান

যে দেশে স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে সেদেশের মানুষ আয়কর দিবে না সেটা হতে পারে না। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

দিনাজপুরে আজ আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ আয়কর মেলার উদ্বোধন করেন।

রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।