× Banner
সর্বশেষ
রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

বর্তমান সরকার কৃষি উন্নয়নবান্ধব -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

বর্তমান সরকার কৃষি উন্নয়নবান্ধব। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এখন কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী আজ বান্দরবান সদর উপজেলা পরিষদে রবিশস্য ২০১৯-২০ অর্থবছরে কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণের সময় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

গত বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এলাকার উপযোগিতার ওপর ভিত্তি করে প্রান্তিক কৃষকদের জন্য  সার ও বীজ প্যাকেজের আওতায় প্রণোদনা ঘোষণা করে কৃষি মন্ত্রণালয়। বান্দরবান জেলায় ১ হাজার ৭শ’ কৃষক এ প্রণোদনার আওতায় সার ও বীজ পাবেন। ইউনিয়ন কৃষি পুনর্বাসন কমিটির তালিকা অনুযায়ী এ প্রণোদনা প্যাকেজের আওতায় সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এ কে এম নাজমুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..