× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

আলমডাঙ্গায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এসআই প্রত্যাহার

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জেলার আলমডাঙ্গার সাতটি ইউনিয়নে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। পৃথক অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার সকালে জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মনিরুল ইসলাম নামের এক বহিরাগতকে পুলিশ আটক করে। মনিরুলকে সহযোগিতার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা এ বি এম মমিনুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ সরেজমিনে যান এবং অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

এ  ছাড়া পুলিশের এসআই অচিন্ত্য কুমারকে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অচিন্ত্যর বিরুদ্ধে অভিযোগ, কুমারী ইউনিয়নের জন্য ১৪ জনের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হলেও তিনি শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদস্যদের ছাড়াই মাত্র চারজন আনসার সদস্যকে নিয়ে নির্বাচনী এলাকায় যান। রাতেই তাঁকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার এবং সদর থানার এসআই ওয়াহেদুজ্জামানকে ওই স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..