× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কুষ্টিয়ায় সিলমারা ব্যালট উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ জেলার সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে এক হাজার ৩২৮টি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের পশ্চিম আবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। চতুর্থ দফায় আগামীকাল শনিবার সেখানে ভোটগ্রহণের কথা রয়েছে।

আগাম সিল মারার অপরাধে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আশরাফ উদ্দিন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক বলে জানা গেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানিয়েছেন, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা সুখেন কুমার পাল ওই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..