বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-২

বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-২
যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১ বোতল উইনিক্স সিরাপ এবং ১টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার লক্ষীপুর গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে শরিফ আহম্মেদ (২৩), ও মৃত আতিয়ার রহমানের ছেলে তৈমুর হাসান (৩৪) উভয় থানা ঝিকরগাছা যশোর।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৭ জুন ২০২৬) রাত আনুমানিক ১ টার সময়  পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ  সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ বোতল উইনিক্স সিরাপ এবং ১টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামি বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।