রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে শতাধিক ব্যক্তির জমায়েতের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা লোকজন বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ১৩ জনকে আটক করা হয়।
শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২ এলাকার আলোব্দি ঝিলপাড় বস্তি সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
পুলিশের অভিযান
পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তি ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেই হবে ভারত সফর: দীনেশ ত্রিবেদী
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।
আদালতে পাঠানো হয়েছে
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঃ ফাতিমার অলরাউন্ড নৈপুণ্যও বাঁচাতে পারল না পাকিস্তানকে, ফাইনালে শ্রীলঙ্কা
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।




