× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পৌরসভা নির্বাচনের ৬৪ জেলার তারিখ ঘোষণা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
পৌরসভা নির্বাচনের ৬৪ জেলার তারিখ ঘোষণা

পৌরসভা নির্বাচনগুলো করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়ায় ধাপে ধাপে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় ধাপের পর এবার তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করলো। ৬৪টি পৌরসভায় তৃতীয় ধাপের আগামী বছরের ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

মো. আলমগীর বলেন, ব্যালটে ভোট হবে এ ধাপের সবগুলোতেই। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি।সবগুলো পৌরসভায় ব্যালটে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজার সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী সদর, মুন্সিগঞ্জ সদর, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ী, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইল সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল, সিলেটের জকিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনা সদর, খুলনার পাইকগাছা এবং নড়াইলের কালিয়া।

এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় এবং দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় ভোট হবে।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বর্তমানে ধাপে ধাপে পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..