ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩

ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩

রাজধানীতে মাদক, অস্ত্র ও অপরাধবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা করা হয়েছে। অভিযানে অবিস্ফোরিত ককটেল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা যায়, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৪ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৬২ জন এবং উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশের অভিযানে এক হাজার ১২১ পিস ইয়াবা ও ২৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন এবং ১৩টি সিমকার্ড। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।