মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে মোঃ আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান ওই গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটির মা আসরের নামাজ আদায় করতে ঘরে যান। এ সময় আবু সুফিয়ান বাড়ির উঠানে খেলছিল। নামাজ শেষে ছেলের কোনো সাড়শব্দ না পেয়ে তিনি তাকে ডাকাডাকি শুরু করেন। পরে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে শিশুটির সঙ্গে খেলতে থাক প্রতিবেশীর আরেক চার বছর বয়সী শিশু তার মাকে জানায়, আবু সুফিয়ান পানিতে পড়েছে। পরে শিশুটির মা পানির গর্তের কাছে গিয়াছে লেকে পানিতে ভাসতে দেখেন।

এ সময় তার চাচা সুমন মিয়াা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়াা নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মধুখালী প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।