× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জেলা নির্বাচন কর্মকর্তাকে হত্যার হুমকি

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

নাটোর প্রতিনিধিঃ নাটোরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

জিডিসূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলমের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয় বিপ্লব নামে ব্যক্তি। নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা দাবি করে, তাকে হাত-পা কেটে হত্যার হুমকি দেয়া হয়।

এছাড়া, নাটোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও তিন অফিস সহকারীকেও হত্যার হুমকি দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়। এদিকে, হত্যার হুমকিপ্রাপ্তদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..