× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

চলছে ২০৮টি ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদে ভোটগ্রহণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
ভোটগ্রহণ

চলছে ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ। নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আজ মঙ্গলবার দেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন।

এছাড়া একটি উপজেলায় সাধারণ নির্বাচন ও ৮টিতে উপনির্বাচন এবং ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদে ভোটগ্রহণ। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা  চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আজ ৮ জেলার যে ১৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে সেগুলো হলো- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি, পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া ও আধুনগর, রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিনী, ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর।

আর যে ৯ উপজেলায় আজ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে তা হলো- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দা। এছাড়া আজ সাত জেলা পরিষদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে আজ ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..