আরেক প্রতিভাবান রনি

ক্রীড়া ডেস্ক: মুস্তাফিজকে নিয়ে বিশ্বের দাপুটে ব্যাটসম্যানরাও ভয়ে থাকেন। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক প্রতিভাবান বোলার রয়েছেন যারা ভবিষ্যতে মুস্তাফিজের মতই মাঠে ঝড় তুলবেন।

এমন একজন প্রতিভাবান পেসার আবু হায়দার রনি। ১৯ বছর বয়সী বাঁ-হাতি এই পেসার চলতি বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। গত ২২ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে তার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে।

প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট। পরের ম্যাচে উইকেট না পেলেও আজ বুধবার বরিশাল বুলসের বিপক্ষে চার ওভার বল করে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

তার বোলিংয়ে সুইং, গতি সবই আছে। লাইন ও লেংথ বজায় রেখে বল করতে পারেন তিনি। তার বলে ব্যাটসম্যানরা একটু ভেবেচিন্তেই ব্যাট করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৮টি উইকেট। লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৭টি উইকেট। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও ভালো তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।