× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আবার বিয়ে করেছেন ইমরান খান?

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইমরান খানের জীবনে কি আবার নতুন কেউ এল? জোর গুঞ্জন চলছে, পাকিস্তানি কিংবদন্তি ইমরান খানের হৃদয়ে নতুন এক নারী এসেছেন। এরই মধ্যে তিনি নাকি গোপনে তৃতীয় বিয়েটি সেরেও ফেলেছেন!

ইমরানের বিয়ের গুজব নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রচারমাধ্যম। যদিও ইমরান এই খবরের কোনো সত্যতা নেই বলে গোটা ব্যাপারটিই অস্বীকার করেছেন। কিন্তু তাতেও ধোঁয়াশা কাটছে না।

ইমরানেরই ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, ইমরানের তৃতীয়বার বিয়ে করার খবর তারা নাকি কয়েক দিন আগেই শুনেছিলেন। যাদের মধ্যে রয়েছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। যিনি টুইটও করেন ব্যাপারটা নিয়ে। যার ফলে জল্পনা রয়েই যাচ্ছে।

গোটা ঘটনার সূত্রপাত মঙ্গলবার পাক টিভি চ্যানেল ‘দুনিয়া’র একটি খবরকে ঘিরে। যেখানে প্রচার করা হয়, লন্ডনে জীবনের তৃতীয় বিয়েটি করে ফেলেছেন ৬৩ বছর বয়সি ইমরান খান। এমনকী পাত্রীর নামও জানিয়ে দেয় তারা। খবরে বলা হয়, পঞ্জাব প্রদেশের পাকপত্তন এলাকার বাসিন্দা মরিয়মকে সম্প্রতি বিয়ে করেছেন ইমরান।

পাকিস্তানের টিভি চ্যানেলগুলোয় এই খবর সম্প্রচারিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই টুইট করে ইমরান জানিয়ে দেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।’ রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান আরো লেখেন, ‘আমার বিয়ে নিয়ে যে খবর রটেছে তা একদমই ঠিক নয়। বিয়ে করলে আপনাদের সকলকে এটা জানিয়ে সেলিব্রেট করব।’

প্রসঙ্গত, প্রথমে ব্রিটিশ ধনকুবের গোল্ডস্মিথের মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান খান। ২০০৪ সালে জেমিমার সঙ্গে ৯ বছরের সংসার ভেঙে যাওয়ার পর ২০১৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠক ও বিবিসির প্রাক্তন আবহাওয়ার ঘোষক রেহাম খানকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও ১০ মাসের বেশি টেকেনি।

 


এ ক্যটাগরির আরো খবর..