আবারো বাড়ানো হয়েছে গ্যাসের দাম

আবারো বাড়ানো হয়েছে গ্যাসের দাম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েছে। এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা করা হয়েছে। আগের চেয়ে ৬২ টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন এই দর ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর উঠানামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। এরপর থেকে প্রতিমাসে গ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।