× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেক্স

ভবনের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলির ঘটনায় গ্রেফতার-১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
ভবনের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলির ঘটনায় গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন পাকা ভবনের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১১।

গ্রেফতারকৃত রকি (২৬) বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের পুরান করের বাড়ির বাবুলের ছেলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তথ্য প্রযুক্তি সহায়তায় নোয়াখালীর কবিরহাট উপজেলার চার রাস্তার মোড় এলাকার অজি উল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১,সিপিসি-৩, লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জ থানার পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের একটি নির্মাণাধীন পাকা ভবনের মালিক আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে রহমত উল্যাহকে (৫৮) বুকে গুলি করে ফেলে যায় সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্র বলছে, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করছে। ওই ভবনের ইলেকট্রিকের কাজ চাই স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করে ঘরের মালিক রহমত উল্যাহ। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

এ ঘটনায় একই দিন দুপুরে ভুক্তভোগীর মেজো ভাই আবদুরব ৬জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১১ ঘটনার দুই দিন পর এজহার নামীয় এ আসামিকে গ্রেফতার করে।


এ ক্যটাগরির আরো খবর..