× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মকর্মসংস্থানের লক্ষে ১৫৩০৯৮২ জনকে প্রশিক্ষণ

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে সরকারের বিগত মেয়াদ থেকে এই পর্যন্ত ১৫ লাখ ৩০ হাজার ৯৮২ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

শনিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রশিক্ষিত যুবদের মধ্যে থেকে একই সময়ে ৪ লাখ ২৯ হাজার ৫৬৭ জন যুবক ও যুব মহিলাকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এছাড়া যুবদের বেকারত্ব দূরীকরণ ও যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।’

যুব সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় (১০টি মেট্রোপলিটন ইউনিট থানাসহ) বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণদান, প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বীকরণ করা হচ্ছে বলে তিনি সংসদে জানান।

এছাড়া, যুব ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচি চালু। যুব উন্নয়ন অধিদফতর বেকার যুবদের চাহিদা পূরণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমন্বয়ে (৩৩+৪১) মোট ৭৪টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের প্রকল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য অধিদফতরের ঋণ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করছে। যুব ক্লাবের মাধ্যমে যুবদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে ১ হাজারটি যুব সংগঠনকে ১ হাজারটি কম্পিউটার প্রদান করা হয়েছে। এই সব যুব সংগঠনের সহযোগিতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেকার যুবদের কম্পিউটার-তথ্য প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..