× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ‘সরকার জঙ্গি দমনের নামে ভয়ংকর পথ বেঁছে নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির আদর্শ দমন করতে পারেনি সরকার। বিএনপিকে দমণ করা যাবে না। তাই বলবো আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন। তাহলে জঙ্গি এমনিতেই দমন হবে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপণ্টনস্থ ভাসানী ভবনে ঢাকা বিশ্বিদ্যিালয়ের সাবেক উপাচার্য ও জিয়া পরিষদের উপদেষ্টা মনিরুজ্জামান মিয়ার স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্মরণ সভার আয়োজন করে জিয়া পরিষদ।

মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলছে তা ভয়ংকর পথ। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করে জঙ্গি দমন করা যাবে না। জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশসহ সারা পৃথিবীতে সরগরম হয়ে উঠছে। বিএনপি জঙ্গি, সন্ত্রাস সমস্যার সমাধানে জাতীয় কনভেশনের ডাক দিয়েছে। কিন্তু সরকার দলীয় এক নেতা বলেছেন, এখন কণভেনশন ডাকার সময় হয় নাই। আমি বলতে চাই- কবে জাতীয় সম্মেলন ডাকার সময় হবে। যখন সব শেষ হয়ে যাবে তখন কনভেনশণ ডাকার সুযোগ থাকবে না।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ৭২-৭৫ সালে বিরোধী দল ধ্বংস করার জন্য সন্ত্রাস তৈরি করেছিল। রাষ্ট্রীয় পর্যায়ে রক্ষী বাহিনী করেছিল। এ খন অত্যান্ত সুকৌশলে সংবিধান পরিবর্তন করে দেশকে ধ্বংস করে দিচ্ছে।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের   সাবেক উপার্চায এমাজ উদ্দিন আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..