শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে ১৬০টি বারে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে ১৬০টি বারে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে।

গোপন তথ্যের ভিত্তিতে বিমানটির কার্গোহোল (মালামাল রাখার স্থান) থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৯ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকা।

এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।