× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

ধনী বৃদ্ধির হারে শীর্ষে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
ধনী বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশে দ্রুত হারে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির এ হার বিশ্বে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ- এক্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠেছে। খবর ওয়েলথ-এক্স ও ভিএন এক্সপ্রেসের।

গত এক দশকে বিশ্বের ধনী জনগোষ্ঠীর সম্পদ পর্যালোচনা ও পরবর্তী ১০ বছরের সম্পদ বন্টন কেমন হবে তার ওপর একটি গবেষণা চালিয়েছে ওয়েলথ-এক্স।

‘আ ডিকেড অব ওয়েলথ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে যে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছরে দেশে ধনীর সংখ্যা গড়ে ১৪.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ধনীর সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে গত দশকে বিশ্বের বহু বড় অর্থনীতিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ধনীর সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে বাংলাদেশ তথা এশিয়ার অবস্থান চোখে পড়ার মতো।

ওয়েলথ-এক্স বলছে, ধনীর সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে প্রথম ১০টি দেশের মধ্যে ৬টিই এশিয়ার। এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে ভিয়েতনাম। এই দেশটিতে গত ১০ বছরে গড়ে ১৩.৯ শতাংশ হারে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামে তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী ও আঞ্চলিক উৎপাদন বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রসার ঘটেছে। আর তাই বেড়েছে ধনীর সংখ্যাও। শীর্ষ ১০ এর ওই তালিকায় বাংলাদেশ ও ভিয়েতনামের পর তৃতীয় অবস্থানে রয়েছে চীন।

দেশটিতে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ হারে। এছাড়ার কেনিয়ায় ১৩.১ শতাংশ, ফিলিপাইনে ১১.৯ শতাংশ, থাইল্যান্ডে ১০.৬ শতাংশ, নিউজিল্যান্ডে ৮.৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮.২ শতাংশ,পাকিস্তানে ৭.৫ শতাংশ এবং আয়ারল্যান্ডে ৭.১ শতাংশ হারে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..