× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

পি আই ডি

শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঢাকা: শিকল ভাঙার মূল উদ্দেশ্য শুধু কোনো একক স্বৈরাচারী শাসনের পতন ঘটানো নয়, বরং এমন একটি প্রাতিষ্ঠানিক ও শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নির্মাণ করা যেখানে জনগণের মতামত ও সৃষ্টিশীলতাকে আর কখনো বন্দি করা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও বারবার জনগণের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হয়েছে। এর ফলে দেশের স্বাভাবিক উন্নয়ন ও সমৃদ্ধির গতি ব্যাহত হয়েছে এবং প্রতিবারই চরম আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে জাতিকে মুক্ত হতে হয়েছে। তিনি বলেন, এবার কেবল ক্ষোভ প্রকাশ নয়, বরং ভবিষ্যতে যেন আর কেউ দেশের ওপর স্বৈরাচার চাপিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হচ্ছে। রাষ্ট্র সংস্কারের এ রূপরেখা তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ সংকলনটি কেবল একটি বই নয়; এটি জুলাই আন্দোলনের বীরত্ব ও আত্মত্যাগের এক ঐতিহাসিক দলিল। এতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের স্মৃতিচারণ ও ঘটনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ স্থান পেয়েছে। তিনি আরও জানান, নতুন প্রজন্মের কাছে এই সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের অধীনে আরও একাধিক তথ্যচিত্র ও ডিজিটাল কনটেন্ট নির্মাণের কাজ চলছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..