× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

পিআইডি

দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার
স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার

ঢাকা, ৬ আগস্ট: দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং ধর্মীয় নেতাদের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের বিস্তার কমাতে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করাও জরুরি। সম্মিলিত উদ্যোগে মানুষের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও দৈনন্দিন জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনা গেলে এসব রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার, স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশের জনগণের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..