× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

আজীবন সম্মাননা পাচ্ছেন নায়করাজ রাজ্জাক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেসরকারি টেলিভিশন এসএ টিভির আজীবন সম্মাননা পাচ্ছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় চ্যানেলটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গুণী এই অভিনেতাকে সম্মাননা জানানো হবে।

অনুষ্ঠানে অভিনেতার হাতে অনুষ্ঠান স্মারক ও সম্মাননা তুলে দেবেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এ উপলক্ষে এসএ টিভির মূল ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত বছর এসএ টিভির দ্বিতীয় বর্ষপূর্তিতে গুণী শিল্পী ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

এদিকে বেশ কিছুদিন শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ থাকলেও বর্তমানে সুস্থ রয়েছেন নায়করাজ রাজ্জাক। আজ এ পুরস্কার গ্রহণ করতে তিনি এসএ টিভি ভবনে উপস্থিত থাকবেন বলে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..