× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আগৈলঝাড়ায় মা থাকে গাছ তলায়, ছেলে থাকে দোতালায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল)সংবাদদাতাঃ যে মায়ের পেটে ছেলের জম্ম হয়েছে সেই মাকেই গাছ তলায় রেখে ছেলে থাকেন ইটের দোতালা ভবনে।

এ রকম ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে। রশি বেগমের খালু খলিল মিয়া জানান, উপজেলার খাজুরিয়া গ্রামের ইউনুস ফকিরের মামা তালেব মিয়ার কোন ছেলে-মেয়ে না থাকার সুযোগে ইউনুস তার মা রশি বেগম (৮৫)’র পিতার বাড়ি সমস্ত সম্পত্তি বিক্রি করে বাড়িতে দোতালা বিল্ডিং করেছেন।

ওই ভবনে ইউনুস ফকির তার পরিবার নিয়ে বসবাস করেন। ইউনুস তার বৃদ্ধা মাকে মামা বাড়িতে গাছের নিচে ঝুপড়ি ঘরে রাখছে। ওই ভবনে তার মাকে রাখলে তার সম্মান হানি হবে বলে সে মাকে ওই ঝুপড়ি ঘরে রাখছেন।

তারপরেও সে মায়ের কোন খরচ বহন করছেন না। এমনকি মা অসুস্থ্য হয়ে পড়লে তার কোন চিকিৎসাও করাচ্ছেন না। তার বিরুদ্ধে এলাকায় জমি দখল, জমি রেকর্ড করানোর নামে টাকা নেয়া, প্রশাসন দিয়ে সাধারন লোকজনকে হয়রানিসহ প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে ফাসাঁনোসহ বিভিন্ন অপকর্ম রয়েছে।

বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে ৯জুন রাতে বাড়ির জায়গার বিরোধের জের ধরে ইউনুস ফকির একই বাড়ির মাহাবুবের ৫মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হালিমা বেগমকে মারধর করে গুরুতর করে। এ ঘটনায় হালিমার ভাই নাসির মিয়া বাদী হয়ে ১০জুন মামলা দায়ের করলে পুলিশ ইউনুসকে গ্রেফতার করে। ইউনুস গ্রেফতার হওয়ায় এলাকার সাধারন মানুষের মাঝে স্বাস্তি ফিরে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..