× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যোগ্যতা অনুযায়ী ১০৩ টাকায় পুলিশের চাকরি’ দালাল থেকে সাবধান: পুলিশ সুপার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন। পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। জমিজমা বিক্রি সুদে করতে হবে না।

মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। এর মধ্যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম কিনলেই হবে। আজ একান্ত সাক্ষাৎকারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এসব কথা বলেন। কনস্টেবল পদে লোক নিয়োগ করা উপলক্ষে এই সাক্ষাৎকার প্রদান করেন তিনি। আগামী ২৯ জুন নড়াইল পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে।

নিয়োগের সময় অনেকে প্রতারণার শিকার হন। তাঁরা পুলিশের চাকরির জন্য জমিজমা ও গরু-বাছুর বিক্রি করেন। চাকরির জন্য দালাল ধরেন। চাকরির জন্য দালালের বিষয়ে সাবধান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে দালালেরা আপনাদের জোর করলে তাদের পরিণতি হবে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের মতো। আপনারা এসব বিষয়ে পুলিশকে খবর দেবেন।’ এ সময় পুলিশ সুপার সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘১০৩ টাকায় পুলিশে লোক নিয়োগের এই বার্তা আপনারা নড়াইল জেলার অন্যান্য এলাকায় পৌঁছে দেবেন।

সরকারি বিধিবিধান অনুযায়ী লাইনে দাঁড়াবেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি পাওয়া যাবে।’ উল্লেখ্য, পুলিশ কনস্টেবল পদে নড়াইল জেলায় ১০ জন লোক নিয়োগ করা হবে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের প্রথম ও প্রধান কর্তব্যই হচ্ছে জনগণের সেবা করা। এজন্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় রাখা হয়।

একজন চাকুরি প্রার্থীর শারীরিক যোগ্যতা ঠিক থাকা সত্ত্বেও তার যদি পুলিশে চাকুরি না হয় তাহলে অনেকে চিন্তা করেন পুলিশে টাকা ছাড়া চাকুরি হয় না। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। কারণ শুধুমাত্র শারীরিক যোগ্যতা দিয়েই পুলিশে চাকুরি পাওয়া সম্ভব নয়। তার মেধা, বুদ্ধি, জ্ঞান, কর্মদক্ষতার মাপকাঠিতে তাকে পুলিশে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..