আগৈলঝাড়ায় জমি জমার বিরোধের জের গৃহবধুর মস্তকে আঘাত ভেঙ্গে দিয়েছে দাত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় জমি জমার বিরোধের জের ধরে এক গৃহবধুকে প্রতি পক্ষের লোকজন মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে ভেঙ্গে দিয়েছে দাত। হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ ও আহত সূত্রে জানাগেছে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আঃ মান্নান জমাদ্দার ও একই গ্রামের মৃত মন্সুর হাওলাদারের ছেলে নুরুল ইসলাম হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত জমি জমার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে আঃ মান্নানের স্ত্রী রেখা বেগম (৩০)কে নুরুল ইসলাম ও তার সহযোগিরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। হামলায় রেখা বেগমের মাথায় গুরুতর আঘাত পেয়ে সজ্ঞা হারিয়ে ফেলে এসময় প্রতিপক্ষের আঘাতে রেখা বেগমের দাত ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রেখা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান হামলাকারীদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।