রাণীনগরে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাড়ির সামনে বাড়ি করা ও দাবিকৃত সম্পত্তি না দেওয়ায় স্বপনের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসীকে নিয়ে এসে ঝিনা গ্রামের মুন্টু প্রামানিকের নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ ফরহাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজামান মোহন, সমাজসেবক মতিউর রহমান টুকু, গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান দিপু, সমাজসেকব জয়নাল আবেদীন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল প্রমুখ। এছাড়া প্রতিবাদ সভায় ঝিনা গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্বপনের নেতৃত্বে ৫০/৬০ সন্ত্রাসীকে নিয়ে এসে হাঁসুয়া, লাঠি, গ্রিল মেশিন নিয়ে সন্ত্রাসী কায়দায় ঝিনা গ্রামের মুন্টু প্রামানিকের নির্মানাধীন বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় সে। তারপর নিজেকে রক্ষা করতে গ্রামের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। এছাড়াও অতিদ্রুত তদন্ত পূর্বক মুন্টু প্রামানিকের বাড়ি ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।