বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি শ্রিংলার

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি শ্রিংলার

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রতিটি হত্যা ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে এ সংক্রান্ত স্থায়ী কমিটিকে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এর প্রধান মোহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে শ্রিংলা এটা স্বীকার করেছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ভারতের নীতি থাকলেও এটা ঘটছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্রিংলা।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হওয়া বৈঠকে এই প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়ে স্থায়ী কমিটিকে তিনি বলেন, হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।