মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন

মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন
মান্দায় ‘নজরুল বর্ষ’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের ছড়িয়ে দেওয়ার লক্ষে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, গান ও সাম্যবাদী চিন্তা তরুণ সমাজকে চিরকাল দেশপ্রেম, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকচেতনায় উদ্বুদ্ধ করে আসছে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কবির অনন্য সৃষ্টি ও বৈষম্যহীন সমাজ গড়ার আদর্শকে নতুন করে ধারণ করার বিশেষ সুযোগ তৈরি করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বের পরপরই স্থানীয় উদীয়মান ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের পরিবেশিত নজরুলসংগীত, একক ও সংবেত কবিতা আবৃত্তি এবং চমৎকার নৃত্যশৈলী উপস্থিত দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।