আগৈলঝাড়ায় গরীব ও দুঃস্থদের মাঝে প্রদর্শনী উপকরন বিতরন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় গরীব ও দুঃস্থদের মাঝে প্রদর্শনী উপকরন বিতরন করা হয়েছে।

গতকাল উপজেলার বাকালহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কারিতাসের বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের ৩শত ১২জন গরীব ও দুঃস্থদের মাঝে কৃষি প্রদর্শনী উপকরন বিতরন করা হয়েছে।

উপকরন বিতরন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, কৃষি উপ-সহকারী কর্মকর্তা আবু হোসেন, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী ও সুফলভোগী কৃষক ওবায়দুল মোল্লা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।