লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ রাজু নামের হত্যা ও অস্ত্রসহ মামলার একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।
রবিবার ( ২৭ আগষ্ট) রাতে চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার এলাকার থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ করে পুলিশ। ধৃত সন্ত্রাসী রাজু রায়পুর উপজেলা কেরোয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হোসেন আহম্মদের ছেলে বলে জানা যায়। রায়পুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) একেএম আজিজুর রহমান জানান, রাজু অস্ত্র ব্যবসায়ী ও মাদক স¤্রাট,ছাত্রলীগ নেতা হত্যাসহ সে একাধিক মাদক মামলার পলাতক আসামী।




