পাইকগাছায় কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক

পাইকগাছায় কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক

পাইকগাছা প্রতিনিধি- পাইকগাছার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আট কিশোর অপরাধীকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

শনিবার ২৬ ডিসেম্বর এক রাত সাড়ে ১২ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মানিকতলার গোপালপুর গ্রামের ফজর গাজীর ছেলে ইব্রাহিম গাজী (১৭), সরল গ্রামের নুরালী গাজীর ছেলে ইকরামুল ইসলাম (১৫), গোপালপুর গ্রামের আকছেদ গাজীর ছেলে মেহেদী গাজী (১৮), আলিম সরদারের ছেলে রাসেল সরদার (১৬), মানিকতলার কামরুল সরদারের ছেলে সাব্বির সরদার (১৫), গোপালপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে জাহিদ গাজী (১৪), সরল গ্রামের মোমজেদ গোলদারের ছেলে মুন্না গোলদার (১৫), গোপালপুর গ্রামের মাহিন মোড়লের ছেলে মুন্না মোড়ল (১৮)। ওসি এজাজ শফী বলেন, এসব কিশোররা দীর্ঘদিন ধরে নানা অপরাধ মুলক কর্মকান্ড করে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসছে। শনিবার রাতে টহল পুলিশ তাদের পৌরসভার প্রধান সড়কের টাউন স্কুলের সামনে সন্দেহজনক চলাফেরা কালে তাদের আটক করে।

থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।