সৌদি সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ সৌদি সেনাদের বিরুদ্ধে ইয়েমেনি নারীদেরকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুতি। খবর প্রেসটিভি। তিনি আরও  বলেন, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইয়েমেনে পাঠানো ত্রাণ সামগ্রীও ধ্বংস করেছে সৌদি সেনারা।

আবদুল মালেক বলেন, স্থলযুদ্ধে সৌদি সেনাদের সমস্ত হামলা আমরা মোকাবেলা করব। আমাদের অঙ্গীকারে কখনো ফাটল ধরবে না। সৌদি আরবের সমালোচনা করে তিনি বলেন, ইয়েমেনের রাজনৈতিক সংকটের সুযোগ নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দেশের দক্ষিণাঞ্চল দখলের পাঁয়তারা করছে।

সৌদি জোটকে হুমকি দিয়ে আবদুল মালেক বলেন, যারা দেশের ওপর আগ্রাসন চালিয়েছে লোহিত সাগরের উপকূল হবে তাদের জন্য কবরস্থান। এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন হাদিপন্থী সেনারা আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থকে হুদায়দা বিমানবন্দর দখল করে নেয়।এদিকে হুদায়দা অঞ্চলে চলমান সংঘাতের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।