নেত্রকোনা থেকে ফুসলিয়ে আনা শিশু কন্যা পাইকগাছায় উদ্ধার :আটক -১

নেত্রকোনা থেকে ফুসলিয়ে আনা শিশু কন্যা পাইকগাছায় উদ্ধার :আটক -১

পাইকগাছা প্রতিনিধি- নেত্রকোনা থেকে ফুঁসলিয়ে আনা এক শিশু কন্যাকে উদ্ধারসহ অভিযুক্তকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। পাইকগাছা থানা পুলিশ জানায়,

শনিবার ২৬ ডিসেম্বর রাত ১০ টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কমল ঋষির বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে ও অপহৃত শিশুকে উদ্ধার করে। কোমল পাইকগাছা উপজেলার মামুদকাটি গ্রামের সুধাম ঋষির ছেলে। সে নেত্রকোনার পুর্ব হাতিয়া গ্রামে সেলুনির কাজ করত।

সেই সময় কোমল ঋষি (২৫) মৃত কুদ্দুস মিয়ার ১২ বছরের শিশু কন্যার সাথে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সুত্র ধরে তাকে ফুসলিয়ে গত ২৩ ডিসেম্বর পাইকগাছায় তার নিজ বাড়ীতে নিয়ে আসে। শিশুটিকে তার বাড়ীতে লুকিয়ে রেখে কপালে সিধুর, হাতে শাখা এবং কান ফুটিয়ে কানে সুতা পরিয়ে দেয়।

বিষয়টি প্রতিবেশিরা পাশে হরিঢালী পুলিশ ফাঁড়িতে জানালে ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধার ও কমলকে আটক করে। ওসি এজাজ শফী বলেন, শিশুটির অভিভাবকরা আসার পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে। আপাতত তাদেরকে পুলিশ হেফাজাতে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।