× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

অপহৃত কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
syleht

সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে থেকে হাসান আহমদ নামের এক কলেজ শিক্ষার্থী অপহরণের পর নগরীর নয়াসড়ক থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। হাসান মিরাবাজারের আঁগপাড়া এলাকার ছুনু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৮ টায় ধোপাদিঘীর ওয়াকওয়ে এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জকিগঞ্জের ছয়ঘরি গ্রামের আব্দুল গনির ছেলে তারিকুল ইসলাম, গোয়াইনঘাটের নয়াগাঁওয়ের ফকরুল ইসলামের ছেলে অমর ফারুক সাদিক, সুনামগঞ্জের হাসন নগরের আব্দুল কালামের ছেলে সাগর আহমদ।

জানা গেছে, অভিযোগ পেয়ে কোতয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর নির্দেশনায় মাঠে কাজ শুরু করে কোতয়ালী থানা পুলিশের চৌকস দল।

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত ১০ টায় নয়াসড়ক এলাকা থেকে তিন ছিনতাইকারী আটক করে কোতয়ালী থানা পুলিশ।

বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কল্লোল রায়, সোবহানীঘাট ফাঁড়ীর ইনচার্জ শামীম আহমদ, টুআইসি এসআই রিপন আহমদ সহ পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোতয়ালী থানাার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের অনেকগুলো টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণের পর দেড় ঘন্টার সাঁড়াশি অভিযানে উদ্ধার করা হয় কিডন্যাপ হওয়া হাসান আহমদকে।

আটক তিনজন তাদের প্রাথমিক জবানবন্ধীতে বলেছে তাদের উদ্দেশ্য ছিলো মোবাইল ও টাকা ছিনতাই করা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..