× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় জঠিল রোগীদের মাঝে চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
saltha

ফরিদপুরের সালথায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বুধবার (২৪ মে) এ চেক ও হুইল চেয়ার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনে সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাড়ে ৭ লাখ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও ১০জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..