“রাজনীতিবিদদের প্রধান কাজ হলো জনগণের সেবা করা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় স্থানীয় অধিবাসীদের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক পথসভা ও নিবিড় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় নাগরিক সমস্যা শোনেন এবং পৌর এলাকা নিয়ে তাঁর দীর্ঘমেয়াদি ইশতেহার তুলে ধরেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, “দেশের অন্যতম প্রধান সীমান্তনগরী হিসেবে বেনাপোলের গুরুত্ব অপরিসীম। পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে অপরিকল্পিত উন্নয়ন থেকে বের হয়ে আসা জরুরি।
সুযোগ পেলে জলাবদ্ধতা নিরসন, উন্নত ড্রেনেজ অবকাঠামো তৈরি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, আধুনিক সড়কবাতি স্থাপন এবং প্রশাসনিক নাগরিক সেবার মান সহজীকরণ প্রাধান্য পাবে।”
গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ইসরাফিল সরদার, ইয়ার আলী, মইদুল ইসলাম ও আজগর আলী।
এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও জনি হায়দার, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





