রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
আব্দুর রশিদ বিশ্বাস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নে ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ বিশ্বাস।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং স্থানীয় বাজারগুলোতে এ শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বিকালে ইউনিয়নের বকেরগাছী বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাস স্থানীয় ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
জানা গেছে, মোঃ আব্দুর রশিদ বিশ্বাস রাখালগাছি ইউনিয়নের বকেরগাছী নওদাপাড়া গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলা এবং কারা ভোগের শিকার হয়েছেন। বর্তমানে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগকালে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাস বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১১নং রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমার মূল লক্ষ্য থাকবে ইউনিয়নকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘আমি রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ মানুষ সহজেই নাগরিক সেবা পাবেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য।’
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাখালগাছি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আব্দুর রশিদ বিশ্বাসের এ মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।