গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতেই হবে, সরকারের কিছু করার নেই – তথ্য উপদেষ্টা

গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতেই হবে, সরকারের কিছু করার নেই – তথ্য উপদেষ্টা
গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতেই হবে, সরকারের কিছু করার নেই - তথ্য উপদেষ্টা

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানিয়েছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উক্ত কর পরিশোধ করতেই হবে; কারণ মামলাটি বিচারিক প্রক্রিয়ার অধীন এবং এতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্রামীণ কল্যাণের আয়কর মওকুফসংক্রান্ত রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, “তারা নিজেরাই বাদী হয়ে আয়কর মওকুফের দাবিতে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। হাইকোর্ট মামলায় রায় প্রদান করেছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত, ফলে এখানে সরকারের সরাসরি কিছু করার নেই।”

আদালতের সিদ্ধান্তের পর আইনি ধারাবাহিকতার কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, “মামলা এখন তার নিজস্ব আইনি গতিতে চলবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংক্ষুব্ধ হলে আপিল বিভাগে যেতে পারেন। তবে আপিলে যদি এটি বহাল না থাকে বা রায় বহাল থাকে, তবে তাঁদের এই বকেয়া কর পরিশোধ করতেই হবে।”

বিষয়টিতে সরকারের নিরপেক্ষতা ও স্বাধীন বিচার ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করেন যে, এর সঙ্গে কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ বা বিরাগের সম্পর্ক নেই।

তিনি বলেন, “বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আদালত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাঁর অর্পিত দায়িত্ব পালন করছেন, যা সাম্প্রতিক বিভিন্ন রায় ও আদেশেই প্রতীয়মান হয়।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।