× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামির কান্ড, অতঃপর….

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
আসামির কান্ড

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থানার পুলিশ ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, সাজা এড়াতে আসামি নিজের নাম-পরিচয় গোপন ঢাকায় অবস্থান করে ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৮) উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তারকৃত আসামি বিশ বছরের সাজাপ্রাপ্ত জি আর আসামি। ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাজা এড়াতে তার নাম পরিচয় পরিবর্তন করে ফেলেন। যাতে পুলিশ তাকে আইনের আওতায় আনতে না পারে। তথ্য প্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়


এ ক্যটাগরির আরো খবর..