× Banner
সর্বশেষ
ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব

নিউজ ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনামুক্ত রাখি -রাষ্ট্রপতি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০২২
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

করোনাভাইরাস মহামারির কারনে গত দুই বছর ঈদসহ কোনো ধর্মীয় উৎসবই প্রত্যাশিতভাবে উদযাপন ও উপভোগ করা যায়নি। বর্তমানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি শেষ হয়নি। তাই আসুন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনামুক্ত রাখি। স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে ঈদের জামাতে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় করোনা পরিস্থিতি খারাপ হতে পারে। আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আজ খুশির দিন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে নিয়ে উদযাপনের মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ।

সরকার প্রত্যেকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদুল ফিতরে আমাদের অঙ্গীকার।


এ ক্যটাগরির আরো খবর..