× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৮ জন। বাংলাদেশ সময় রোববার ভোরে শামতা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জিজানের আল-ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতা কর্মীদের বহনকারী একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৯ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।হতাহতরা জিজান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সামস্তা শহরে কাজ করতে যাচ্ছিলেন।

নিহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর ইদন এবং কিশোরগঞ্জের জসিম।


এ ক্যটাগরির আরো খবর..