জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় বিএনপি’র মনোনীত প্রার্থী গোলাম কিবরীয়া চৌধুরী শাহীন এর সমর্থনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপি’র নেতাকর্মীরা।
গত শুক্রবার গোলাপগঞ্জ পৌর এলাকায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনসুর অাহমদ রুবেল এর নির্দেশনায় গোলাপগঞ্জ উপজেলা পৌরসভায় ব্যাপক গনসংযোগ করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাপগঞ্জ চৌমুহনীতে এসে প্রচারনা শেষ হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবী জনাব জহুরুল ইসলাম রাসেল, শাহীন আহমেদ, মোঃ সুমন, জুবেল আহমেদ, রুমন আহমেদ প্রমুখ।