সালথার ৮টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

সালথার ৮টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া ইউনিয়নে আফছার উদ্দিন মাতুব্বার, যদুনন্দী ইউনিয়নে আ: রব মোল্যা, বল্লভদি ইউনিয়নে নুরুল ইসলাম, আটঘর ইউনিয়নে শহীদুল হাসান খান (সোহাগ), গট্টি ইউনিয়নে হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউনিয়নে আশরাফ আলী লিটু ও সোনাপুর ইউনিয়নে খায়রুজ্জামান বাবু মোল্যা দলীয় মনোনয়ন পেয়েছেন।
রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।