ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের প্রস্তাব, বিদেশি শিক্ষার্থীতেও সীমা

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের প্রস্তাব, বিদেশি শিক্ষার্থীতেও সীমা
ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের প্রস্তাব, বিদেশি শিক্ষার্থীতেও সীমা

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

একইসঙ্গে স্কুলে একীভূত হতে সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রোমে আয়োজিত ফেনিক্স নামের একটি যুব অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মেলোনি এসব প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, ইতালির শ্রেণিকক্ষে দেশটির শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত ব্যবস্থায় প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা আইন করে নির্ধারণের কথা রয়েছে। তবে সেই সংখ্যা কত হবে, তা এখনো জানানো হয়নি। বর্তমানে ইতালির স্কুলে ইতালীয় নাগরিক নন—এমন শিক্ষার্থী মোট ভর্তির প্রায় ১১ দশমিক ৬ শতাংশ বলে রয়টার্স জানিয়েছে।

মেলোনি আরও জানান, যেসব বিদেশি শিক্ষার্থী স্কুলের পরিবেশে একীভূত হতে গুরুতর সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে।

প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তবে মন্ত্রিসভায় অনুমোদনের আগে এটি চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হচ্ছে না।

এদিকে ইতালির স্কুলে বোরকা-নিকাব ও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ দেশটির অভিবাসন, সাংস্কৃতিক একীভূতকরণ ও ধর্মীয় পোশাক নিয়ে চলমান বিতর্ককে আরও আলোচনায় এনেছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।