মাদক কেনার টাকা জোগাড়ে শিশুকে বিক্রির চেষ্টা, পুলিশের অভিযানে উদ্ধার

মাদক কেনার টাকা জোগাড়ে শিশুকে বিক্রির চেষ্টা, পুলিশের অভিযানে উদ্ধার
মাদক কেনার টাকা জোগাড়ে শিশুকে বিক্রির চেষ্টা, পুলিশের অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ২০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মাদক সেবনের টাকা জোগাড় করতে শিশুটিকে বিক্রি করে দেওয়ার জন্য তার বাবা বাসা থেকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সীমা (২৬) নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সদরঘাট থানায় খবর আসে। তার অভিযোগ, স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। মাদক কেনার টাকা সংগ্রহের জন্য তিনি তাদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বাসা থেকে নিয়ে গেছেন।

সীমা ও লোকমান দীর্ঘদিন ধরে সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় বসবাস করে আসছেন।

খবর পাওয়ার পর সদরঘাট থানার মোবাইল টহল দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে পশ্চিম মাদারবাড়ির যুগি চাঁদ মসজিদ লেন এলাকা থেকে ফাতেমা আক্তারকে উদ্ধার করা হয়।

পরে শিশুটিকে তার মা সীমার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী বা অন্য কোনো ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।