ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন তানজিল পারভেজ

ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন তানজিল পারভেজ
ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন তানজিল পারভেজ
মাদারীপুরের ডাসার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তানজিল পারভেজ।
তিনি ৩৬তম বিসিএসের একজন কর্মকর্তা। এর আগে তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার(২০ সেপ্টেম্বর)  বিকেলে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবাগত ইউএনও তানজিল পারভেজ।
যোগদানের পর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, আইনশৃঙ্খলা ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সৈয়দ রাকিবুল ইসলাম

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।