সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় অবস্থিত ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

উপ-পুলিশ কমিশনার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসার একটি কক্ষের জানালার বাইরে থেকে সিলিং ফ্যানের সাথে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

খবর দেওয়া হলে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন ও ফরেনসিক দল ঘটনাস্থলে আসে। ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে মরিয়ম খাতুনের সাথে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ঘরোয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই জামায়াতে ইসলামী দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে এবং বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।